লক্ষ্মীপুরে আ. লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। তারা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় দলটিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির নির্বাচনি পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মেম্বারের নেতৃত্বে ওই নেতাকর্মীরা বিএনপির সভায় উপস্থিত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মেম্বার, সদস্য আনোয়ার গাজী, সামছুল হক গাজী, জাহাঙ্গীর গাজী, শাহজালাল বেপারী ও জিয়াউল রহমান বেপারীসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ হাওলাদার ও সাধারণ সম্পাদক গাজী আমিনুল আজিজ বাদশা। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ মাসুদ পারভেজসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

যোগদানকারী নেতারা জানান, গত প্রায় ১৮ বছর ধরে তারা ইউনিয়ন চেয়ারম্যান ও তার অনুসারীদের দ্বারা বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এসব কারণে তারা আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন দলে যোগ দিয়েছেন।

দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ হাওলাদার বলেন, 'বিএনপির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের যোগদান দলের সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে। ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে নবাগত সবাইকে স্বাগত জানাই।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান