ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ১৫ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা কুখ্যাত সন্ত্রাসী মোঃ আরমানকে গ্রেফতার করা হয়।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ১৫ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা কুখ্যাত সন্ত্রাসী মোঃ আরমানকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে গ্রেফতারকৃত আরমানের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৩ বোতল ফেনসিডিল, ৫০ বোতল ইম্পিরিয়াল হুইস্কি ও ২০ বোতল বিদেশি মদ।
এছাড়াও উদ্ধার করা হয় ২টি রামদা, ১টি কাঁচি, ২টি চপাতি, ২টি হাসুয়া, ১টি চাইনিজ কুড়াল, ১টি কুড়াল এবং ১টি লোহার রড।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/ইস্পাহানী ইমরান