শনিবার (২৪ জানুয়ারি) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কসবা উপজেলার সীমান্তবর্তী কৈয়াপুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৯২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
এ ব্যাপারে নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্তে অভিযানে মোট ৯২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।