জামালপুরে ১৩শ বোতল বিদেশী মদ জব্দ, গ্রেফতার ৩

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
জামালপুরে এক হাজার তিনশত এক বোতল বিদেশী মদ, ১টি ট্রাক ও নগদ অর্থসহ ৩ জন মাদকচক্রের সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

শনিবার (২৪ জানুয়ারী) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডর মেজর আসিফ আল রাজেক।

গ্রেফতারকৃতরা হলেন: শেরপুরের ঝিনাইগাতী থানার মো. মিনাল মিয়া (৩২), রিয়াদ হোসেন (২৮) ও নুরুল আমিন (৩৪)।

জামালপুর র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডর মেজর আসিফ আল রাজেক জানান, শুক্রবার (২৩ জানুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার মোকছেদপুর নয়াপাড়া নন্দীর বাজার টু বকশীগঞ্জগামী পাকা রাস্তার উপর চেক পোস্ট স্থাপন করা হয়।

পরে অনুমানিক রাত সাড়ে আটটার দিকে চেকপোস্টে বিদেশী মদ বহনকৃত ট্রাকটিকে সিগন্যাল দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাকে অবস্থানরত মাদক কারবারিরা কৌশলে পালানোর চেষ্টা করলেও তাদেরকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা ট্রাকে অবৈধ বিদেশী মদ থাকার কথা স্বীকার করে। ট্রাকের মধ্যে বিশেষ কৌশলে রাখা ১ হাজর ৩শত ১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

মাদক বহনে ব্যবহৃত ট্রাক, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ অর্থ ৯৬ হাজার ৮শত ৫ টাকা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৭০ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান