কালকিনিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ নারী আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ এক নারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের গদাদদ্দি গ্রামে এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। অভিযানে নেতৃত্ব দেয় সেনাবাহিনীর একটি টহল দল, সহযোগিতা করে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা।

অভিযান চলাকালে সেনাবাহিনীর টহল গাড়ির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মুরাদ মুন্সি (৪৫) তার বসতঘরের পেছনের দরজা দিয়ে কৌশলে পালিয়ে যান। তবে তাৎক্ষণিকভাবে ঘর তল্লাশি চালিয়ে তার স্ত্রী মোসাম্মৎ মুক্তা আক্তার (৪০)-কে আটক করতে সক্ষম হয় যৌথবাহিনী।

পরে আটককৃত নারীর বসতঘর থেকে তল্লাশি চালিয়ে ১৭১ পিস ইয়াবা, ১ কেজি ৩৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪২ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদক ও নগদ অর্থ জব্দ করা হয়েছে এবং আটক নারীকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। পলাতক মাদক কারবারি মুরাদ মুন্সিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার চললেও এতদিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। যৌথবাহিনীর এ অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।

সদ্য সংবাদ/সৈয়দ গোলাম মারুফ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান