ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে জাপা প্রার্থী নির্বাচন থেকে সরে গেলেন, ভয় দেখানোর অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সরাইল–আশুগঞ্জ–বিজয়নগর আংশিক নিয়ে গঠিত এই আসনে তার এই সিদ্ধান্তের বিষয়টি রোববার ৮ ফেব্রুয়ারি সংবাদমাধ্যমে পাঠানো স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। পারিবারিক সূত্র ও স্থানীয় নেতাকর্মীরাও বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জিয়াউল হক মৃধা অভিযোগ করেন, ২০২৪ সালের পাঁচ আগস্টের পর রাজনৈতিক স্বার্থ হাসিল ও প্রতিহিংসার শিকার হয়ে তাকে তিনটি মামলায় আসামি করা হয় এবং নিজ এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়। তিনি দাবি করেন, এসব মামলার ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এমনকি মামলায় উল্লেখিত সময়কালে তিনি সংসদ সদস্য পদেও ছিলেন না।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, জাতীয় পার্টি তাকে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দিলেও আইনি বাধ্যবাধকতার কারণে তিনি স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। তার পক্ষে দলের নেতা–কর্মীরা মনোনয়নপত্র জমা দেন।

তার অভিযোগ অনুযায়ী, প্রার্থিতা বৈধ ঘোষণার পর আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু হলে তাকে এবং তার নেতা–কর্মীদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভয়ভীতি দেখানো, হয়রানি এবং গ্রেপ্তার হুমকি দেওয়া হয়। এ অবস্থায় অন্য প্রার্থীদের মতো স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনি প্রচার চালানো তার পক্ষে সম্ভব হয়নি।

এই প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে আলোচনা করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কঠিন ও বেদনাদায়ক সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান। এতে তিনি তার আবেগপ্রবণ ভোটার, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়–স্বজন ও নেতা–কর্মীদের পাশে থাকার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে নির্বাচনি এলাকার সবার নিরাপত্তা, সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেন এবং সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।

এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সদস্য ও সরাইল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলী নেওয়াজ জানান, বিভিন্ন মামলার আসামি হওয়া এবং নানামুখী হুমকির কারণে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করেই জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য তাদের কাছে আসেনি। এটি সম্পূর্ণ প্রার্থীর ব্যক্তিগত বিষয়। তিনি আরও জানান, কেবল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেই প্রক্রিয়াগতভাবে প্রার্থিতা বাতিল হয় না। নির্ধারিত আইনি প্রক্রিয়া সম্পন্ন না হলে ব্যালটে সংশ্লিষ্ট প্রার্থীর নাম ও প্রতীক বহাল থাকবে।

এদিকে জিয়াউল হক মৃধার সঙ্গে একাধিকবার তার ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে। সূত্র: একাত্তর টিভি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান