ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী হাজারী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী নাছির উদ্দীন হাজারী তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবং বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করায় বিএনপির দলীয় নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে নাছির উদ্দীন হাজারী বলেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে জড়িত। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করেন। তিনি অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতা এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেন, কসবা–আখাউড়া সংসদীয় আসনের সাধারণ মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছিলেন। তবে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে এবং এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী, প্রয়াত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বিশ্বব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক মুশফিকুর রহমানকে সমর্থন জানিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য গত বছরের ২৯ ডিসেম্বর নাছির উদ্দীন হাজারী ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কসবা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

পরে ৪ জানুয়ারি যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত ভোটার তালিকায় স্বাক্ষর গরমিলের অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন। ১৭ জানুয়ারি শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে তিনি তার প্রার্থিতা ফিরে পান।

পরবর্তীতে ২০ জানুয়ারি দলের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে এবং বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানকে সমর্থন জানিয়ে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান