জামায়াত নেতার নির্দেশে তৈরি করা হয় জাল ভোটের সিল!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
লক্ষ্মীপুরে অবৈধভাবে ভোটের সিল তৈরির ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ ও ব্যবসায়ী সোহেল রানার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এরই মধ্যে সোহেল রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে অপর আসামি শরীফ আত্মগোপনে রয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবীর বাদী হয়ে ওই দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, সৌরভ হোসেন শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং দক্ষিণ বাঞ্চানগর এলাকার বাসিন্দা। তিনি হাসপাতাল রোডে অবস্থিত ‘আধুনিক অফসেট অ্যান্ড ডিজিটাল সাইন’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। অভিযোগ রয়েছে, জাল ভোট প্রদানের উদ্দেশ্যে শরীফ সিল তৈরির অর্ডার দেন এবং সোহেল রানার প্রতিষ্ঠান থেকে এসব সিল তৈরি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৩০ জানুয়ারি শরীফ সোহেল রানার কাছে পাঁচটি নির্বাচনী সিল তৈরির অর্ডার দেন। এ সংক্রান্ত একটি ভয়েস মেসেজ তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার অসৎ উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে এসব জাল ভোটের সিল তৈরি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পুলিশ সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রামের বাসিন্দা সোহেল রানার মালিকানাধীন জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রিন্টার্সে অভিযান চালায়। এ সময় দোকান থেকে ১৬ ঘর বিশিষ্ট ছয়টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে সোহেল রানাকে আটক করে থানায় নেওয়া হয়।

ঘটনার পর জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। লক্ষ্মীপুর-২ আসনের জামায়াত প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, সিল জব্দের পরপরই শরীফের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে শিগগিরই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।

এদিকে, মঙ্গলবার রাতে জেলা শহরের গোডাউন রোড এলাকার বশিরভিলা হলরুমে জরুরি সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এই ঘটনায় জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ করেন। তিনি বলেন, জাল ভোট ও ষড়যন্ত্রের অংশ হিসেবেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

পরে পাল্টা সংবাদ সম্মেলনে একই আসনের জামায়াত প্রার্থী ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম দাবি করেন, আটক সোহেল জামায়াতের কেউ নন। তবে মামলার অপর আসামি শরীফকে দল থেকে বহিষ্কারের বিষয়টি তিনি নিশ্চিত করেন।

এসআই মনির হোসেন জানান, গ্রেপ্তার সোহেল রানাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আপাতত তার রিমান্ড চাওয়া হয়নি। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: ঢাকা পোস্ট

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী