বিগত ৫৪ বছরে কোনো সরকার অভিযোগ ছাড়া ছিল না: মুশফিকুর রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, দেশের প্রেক্ষাপটে অভিযোগ সবসময়ই ছিল। বিগত ৫৪ বছরে কোনো সরকার অভিযোগ ছাড়া ছিল না। অনুরূপভাবে সমাজ ও পরিবারেও অভিযোগ থাকে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রুটি গ্রামে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মুশফিকুর রহমান বলেন, 'মূলত যদি সবাই চায় নির্বাচন হউক তাহলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন করা যেতে পারে। তার জন্য আন্দোলন করার কথা না। কথায় কথায় আন্দোলন, কথায় কথায় ঘুরে বসে আন্দোলন করা, সতর্ক করা সমীচীন নয়। কারণ নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করছেন তারা দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। নিরপেক্ষ কমিটির মাধ্যমে নির্বাচিত হয়েই তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তারা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন।'

তিনি বলেন, 'বিগত ১৫/১৬ বছরে দেশের সকল প্রতিষ্ঠানকে রাজনীতিকিকরণ করে ধ্বংস করা হয়েছে। তা একদিনে শেষ করা যাবে না। তবে যেটা দেখা যাচ্ছে ভোটার তালিকা প্রস্তুত করাসহ প্রবাসীদের ভোটের আওতায় নিয়ে আসা একটা বড় উদ্যোগ। কিছু ভুল ত্রুটি হয়েছিল সেগুলো বিএনপি'র পক্ষ থেকে নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।'

ধরখার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, ধরখার ইউনিয়ন বিএনপি'র সভাপতি শেখ হুমায়ন কবীর জীবন, উপজেলা যুবদলের আহবায়ক মো. জাকির হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো,জালাল উদ্দিন সহ আরও অনেকে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ