বিপুল জনসমাগমে কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লার শেষ বিদায়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লার জানাজা বিপুল মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

দুপুর গড়াতেই জানাজায় অংশ নিতে কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামে। দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা শোক ও শ্রদ্ধায় প্রিয় নেতাকে শেষ বিদায় জানান।

এর আগে, গত ২২ জানুয়ারি রাত ৯টার দিকে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন হাসান মোল্লা। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তাঁর ছেলে বাঁধন উপস্থিত সবার কাছে বাবার রুহের মাগফিরাত কামনায় দোয়া চান।

জানাজায় উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। তিনি বলেন, “নিহত নেতার পরিবারকে বিএনপি পরিবার কখনো একা ফেলে দেবে না।” একই সঙ্গে তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং বলেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা সফল হবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ সাভার ও কেরানীগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পুরো মাঠ শোকাবহ পরিবেশে পরিণত হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ