শ্রীপুরে ঘোড়া প্রতীকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ইজাদুর রহমান মিলন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনীতির মাঠে দৌড়ঝাঁপ শুরু করেছেন সব প্রার্থী। এরই ধারাবাহিকতায় নবম দিনের প্রচারণায় গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন ঘোড়া প্রতীকে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

সারা দেশের মতো গাজীপুর-৩ আসনেও নির্বাচনী উৎসবের আমেজ বাড়ছে। সংসদ সদস্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন। এরই অংশ হিসেবে স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী প্রচারণায়।

নবম দিনের প্রচারণায় তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌর শহরের কেওয়া বাজার, কেওয়া নতুন বাজার এবং উপজেলার গোসিংগা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘোড়া প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।

প্রচারণাকালে দেখা যায়, অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

প্রচারণাকালে শ্রীপুর উপজেলার পটকা এলাকায় অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, “ভোটারদের মাঝে আমাকে নিয়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আমি বিপুল ভোটে বিজয়ী হব বলে আশাবাদী। তবে এজেন্ট নিয়োগের বিষয়ে আমার নেতাকর্মীরা হুমকির মুখে রয়েছেন। তবুও আমি এজেন্টবিহীন কেন্দ্র থেকেও বিপুল ভোটে বিজয়ী হব বলে আশা রাখছি। আজ প্রচারণা শেষে আমি প্রশাসনের সঙ্গে বসব, যাতে যারা আমার নেতাকর্মীদের হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে বিষয়টি জানানো হবে।”

প্রচারণাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। ভোটাররা জানান, তাঁরা একজন যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাতে চান, যাতে গাজীপুর-৩ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত হয় এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা যায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ