১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ :আতাউর রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জামায়াতে ইসলাম মনোনিত প্রার্থী মো. আতাউর রহমান সরকার বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের রাজনীতির জন্য অধিক গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। সাড়ে চার কোটি তরুন ভোটার জীবনের ইতিহাসে এবার প্রথম ভোট প্রদান করবে। বাংলাদেশের অসংখ্য মানুষ ১৭ বছর নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। তারাও এবার নির্বাচনে অংশগ্রহণ করবে। আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। আগামী নির্বাচন হবে দেশের উন্নয়নের একটি নির্বাচন। আগামী নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন, মানবিক বাংলাদেশ গড়ার নির্বাচন। একবারের জন্য জামায়াতে ইসলামীকে সরকার গঠন করতে দাঁড়িপাল্লায় ভোট দিন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী গণ মিছিল শেষে রেলওয়ে ষ্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জামায়াত প্রার্থী অভিযোগ করে বলেন, 'বিগত ৫৪ বছর যারা দায়িত্ব পালন করেছে তারা শাসক ছিল। তারা সুন্দর ব্যবস্থা গড়ে তুলতে পারে নাই। শাসন ব্যবস্থায় রন্দ্রে রন্দ্রে দূর্নীতির কারণে দেশের সামাজিক অবস্থা, শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে। জনগণের কোন উন্নতি হয় নাই।'

তিনি আরও বলেন, 'বিগত ৫৪ বছর আপনারা অনেককে এমপি বানিয়েছেন। তাদের শাসনামল আপনারা দেখেছেন। নতুন করে আর তাদেরকে দেখার সুযোগ নাই। আজকে মানুষ পরিবর্তন যাচ্ছে। একবারের জন্য জামায়াতে ইসলামীকে ক্ষমতায় যাওয়ার সুযোগ দিন। আমরা আপনাদের খাদেম হয়ে সেবা দিব।'

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. ইকবাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও: বোরহান উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মো. মোবারক হোসেন আখন্দ, কসবা উপজেলা জামায়াতে ইসলামীল নায়েবে আমীর মো. সিরাজুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. জুলফিকার হায়দার রাফি সহ আরো অনেকে।

এর আগে পৌরশহরের কলেজ মাঠ থেকে জামায়াতে ইসলামীর বিশাল গণ মিছিল বের হয়ে সড়ক বাজার হয়ে রেলওয়ে জংশন স্টেশনের সামনে সমাবেশে সমবেত হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ