বিএনপির সমাবেশের আগে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১৮

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

গাজীপুরের টঙ্গীতে বিএনপির সমাবেশে যাওয়ার প্রস্তুতির সময় গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১৮ জন কর্মী-সমর্থক দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে টঙ্গী বাজারের সেনাকল্যাণ গার্মেন্টসের সামনে একটি ক্লাবঘরে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন ইমাম হোসেন (১৪), নির্জন (২২), মারুফ (২২), রুবেল (৩৪), আলামিন (২১), শাওন (২০), মিনহাজ (১৭), হাসনাত (২২), সিয়াম (১৬), তাসিন (১৮), বিজয় (১৬), রাফি (১২), রমজান (১৮), আকাশ (১৮), অনিক (২৭), হাসু (৩৮) ও হাসনাত (১৮)।

গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থক মো. রবিউল ইসলাম জানান, সোমবার বিকেলে টঙ্গীর চেরাগআলী এলাকায় দলের সমাবেশ ছিল। সমাবেশে যাওয়ার প্রস্তুতি হিসেবে নেতা সুমন সরকারের নেতৃত্বে কর্মী-সমর্থকেরা টঙ্গী সেনাকল্যাণ মার্কেট এলাকার একটি ক্লাবঘরে জড়ো হন। সেখানে আগে থেকেই গ্যাসভর্তি বেলুন রাখা ছিল, যা সমাবেশস্থলে নেওয়ার কথা ছিল।

রওনা হওয়ার ঠিক আগে তাড়াহুড়ার মধ্যে ক্লাবঘরে রাখা বেলুনগুলো বের করতে গেলে একটি বেলুন বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের ভেতরে থাকা ব্যক্তিদের হাত, পা ও মুখ ঝলসে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।

দগ্ধ ব্যক্তিরা জানান, ক্লাবঘরে প্রায় ২০০ থেকে ৩০০টি বেলুন রাখা ছিল। সেগুলো গ্যাসভর্তি বেলুন—এ বিষয়টি তাঁদের জানা ছিল না। তাঁরা ভেবেছিলেন, এগুলো ডেকোরেশনের জন্য ফুলানো সাধারণ বেলুন। কয়েকজন একসঙ্গে তাড়াহুড়া করে বেলুন তুলতে গেলে বিস্ফোরণ ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, অন্তত ১৮ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন। তাঁদের সবার হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশে আগুনে ঝলসে যাওয়ার ক্ষত রয়েছে। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬