ব্যারিস্টার সুমন এখনও কারাগারে থাকায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টে উদ্বেগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলা, তার কারাবন্দি থাকা এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পার্লামেন্টের উচ্চকক্ষের এক সদস্য।

বৃহস্পতিবার (৪ জুন) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনজীবীরা জানান, পার্লামেন্ট সদস্য স্টিভেন লরেন্স এ বিষয়ে উচ্চকক্ষে বক্তব্য দিয়েছেন। বক্তব্যে স্টিভেন লরেন্স বলেন, ডাব্বো এলাকায় বসবাসরত বাংলাদেশি-অস্ট্রেলীয় নাগরিকরা তার কাছে ব্যারিস্টার সুমনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, সুমন দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার একজন জনপ্রিয় ব্যক্তি।

তিনি দাবি করেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বর্তমানে একাধিক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার মুখোমুখি। তার জামিন আবেদনগুলোও নাকচ হয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন।

লরেন্স আরও বলেন, বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার, হেফাজতে নির্যাতন এবং যথাযথ চিকিৎসার অভাবে বন্দিদের মৃত্যুর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

সংবাদ সম্মেলনে সুমনের আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া বিভিন্ন মামলার বিষয়টি নিয়ে প্রবাসী বাংলাদেশিরাও উদ্বিগ্ন। তাদের উদ্যোগে বিষয়টি অস্ট্রেলিয়ার স্থানীয় পার্লামেন্টে উত্থাপিত হয়েছে।


মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা