বিমানবন্দরে ১১ কোটি রুপির গাঁজাসহ ভারতীয় মডেল গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২

ব্যাংকক থেকে ১১ কোটির বেশি রুপি মূল্যের উচ্চমানের ‘হাইড্রোপনিক গাঁজা’ পাচারের অভিযোগে মুম্বাই বিমানবন্দরে হর্ষা সানি (২৮) নামের এক মডেলকে গ্রেপ্তার করেছে ভারতের কাস্টমস (শুল্ক) বিভাগ।

শুক্রবার (১২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

কাস্টমস কর্মকর্তারা জানান, বিমানবন্দরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট ও কাস্টমস কর্মকর্তাদের নিয়মিত নজরদারির সময় হর্ষার আচরণ সন্দেহজনক মনে হয়। এরপর তাঁকে থামিয়ে তল্লাশি শুরু করেন কর্মকর্তারা।

তল্লাশিকালে তাঁর ট্রলি ব্যাগ থেকে ১২টি ভ্যাকুয়াম-সিল করা প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোর ভেতরে বিশেষ ধরনের ‘সবুজ পদার্থ’ দেখে সন্দেহ আরও ঘনীভূত হয়। তাৎক্ষণিকভাবে এনডিপিএস কিট দিয়ে পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যায় যে, উদ্ধার করা পদার্থগুলো উচ্চমানের ‘হাইড্রোপনিক গাঁজা’।

কাস্টমস কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, জব্দ করা ১১ কেজির বেশি ওজনের এই মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৮২ লাখ রুপি।

এর আগে গত বুধবার রাতে ব্যাংকক থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হর্ষা সানি।

গ্রেপ্তার হওয়া হর্ষা সানি ‘মিসেস কেরালা ২০২৫’ প্রতিযোগিতার একজন প্রতিযোগী ছিলেন।

নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে হর্ষা সানির বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে মুম্বাইয়ের ফোর্ট আদালতে হাজির করা হলে আদালত তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই মাদকের চালানটি মুম্বাই বা ভারতের অন্য কোথাও পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা