ভারতের শেয়ারবাজারে ধস, উধাও ২ লাখ কোটি রুপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ভারতের শেয়ারবাজার শুক্রবার কঠিন এক দিন পার করেছে। প্রযুক্তি খাতের শেয়ারের ব্যাপক দরপতনের ফলে বাজার থেকে প্রায় ২ লক্ষ কোটি রুপি মূলধন উধাও হয়ে গেছে। দেশটির গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারের আর্থিক প্রবৃদ্ধির পূর্বাভাস এই পতনের মূল কারণ।

দিনটিতে টাটা কনসালট্যান্সি সার্ভিসেস, ইনফোসিস, এইচসিএলটেক, টেক মাহিন্দ্রা এবং উইপ্রোর শেয়ারের দাম ৩ দশমিক ৩ শতাংশ থেকে ৬ শতাংশ পর্যন্ত কমে যায়।

বিনিয়োগকারীদের উদ্বেগের কেন্দ্রবিন্দুতে ছিল অ্যাকসেঞ্চারের ভবিষ্যৎ পূর্বাভাস। এতে তথ্যপ্রযুক্তি খাতে বার্ষিক আয় বৃদ্ধির সর্বোচ্চ সীমা কমিয়ে আনা হয়। প্রতিষ্ঠানটি জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আগ্রহ বাড়লেও গ্রাহকেরা প্রযুক্তি খাতে ব্যয় বাড়াতে আগ্রহী নন।

এর ফলে পুরো বছরের রাজস্ব প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ থেকে ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ থেকে ৪ শতাংশ করা হয়। এতে মাঝারি আকারের একাধিক সফটওয়্যার কোম্পানির শেয়ারের দামও উল্লেখযোগ্যভাবে কমে যায়।

কোফোর্জ, হেক্সাওয়্যার টেকনোলজিস, সোনাটা সফটওয়্যার, টাটা এলক্সি এবং কেপিআইটি টেকনোলজিসের শেয়ারেও বড় পতন দেখা যায়। সকালবেলার লেনদেনে নিফটি ৫০০ সূচকের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১৫টি শেয়ারের সবকটিই ছিল প্রযুক্তি খাতের।

লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যেই সেনসেক্সভুক্ত কোম্পানিগুলোর বাজারমূলধন প্রায় ২ লক্ষ কোটি রুপি কমে যায়। দিনের শুরুতেই প্রযুক্তি খাতের শেয়ারে ব্যাপক বিক্রির চাপ দেখা দেয়, যা পুরো বাজারে নেতিবাচক প্রভাব ফেলে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা