যুক্তরাষ্ট্রের মিশিগানে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রমিক শহরের ‘কারপেন্টার স্ট্রিট’ এর নাম পরিবর্তন করে ‘খালেদা জিয়া স্ট্রিট’ রাখা হয়েছে। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে শহরটির সিটি কাউন্সিল। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে বলা হয়, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের মাটিতে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। হ্যামট্রমিক শহরের কেন্দ্রস্থলে অবস্থিত কারপেন্টার স্ট্রিট এখন থেকে তার নামেই পরিচিত হবে। প্রবাসী বাংলাদেশিরা শহর কর্তৃপক্ষের এই উদ্যোগকে বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি একটি ব্যতিক্রমী আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন।

হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশকে খালেদা জিয়া স্ট্রিট নামকরণের প্রস্তাব সম্প্রতি সিটি কাউন্সিলে অনুমোদন পায়। বর্তমানে কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন। তাদের সক্রিয় ভূমিকার ফলেই এই নামকরণ সম্ভব হয়েছে বলে জানানো হয়। প্রবাসী বাংলাদেশিদের মতে, এটি শুধু একটি সড়কের নাম পরিবর্তন নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের আন্তর্জাতিক স্বীকৃতির একটি স্থায়ী দলিল।

বিএনপির মিডিয়া সেল আরও জানায়, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতার নামে সড়কের নামকরণ এই প্রথম নয়। এর আগে শিকাগো শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। এবার মিশিগানে খালেদা জিয়ার নামে সড়ক যুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আরেকটি অধ্যায় স্থায়ী রূপ পেল।

স্থানীয়দের ধারণা, এই উদ্যোগ নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের দেশের ইতিহাস ও খালেদা জিয়ার অবদান সম্পর্কে আরও সচেতন করবে। বিদেশে বসবাসরত বাংলাদেশিরা এই অর্জনকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে, এটি প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান রাজনৈতিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। বৈচিত্র্যময় জনপদের জন্য পরিচিত হ্যামট্রমিক শহরে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর নামে সড়কের নামকরণ দুই দেশের সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান। পরদিন তাকে শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী