মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দুপুর ১২টা ৩৫ মিনিটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে যোগ দিতে গুলশানে আসছেন সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিনের বৈঠকের জন্য তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি কার্যালয়ে পৌঁছান।
এর আগে, মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার বয়স হয়েছিল ৮০ বছর। খবরটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
খালেদা জিয়ার মৃত্যু সংবাদ প্রকাশের পরপরই বিএনপির অফিসে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।