টানা বৃষ্টিতে কালভার্ট ভেঙে জনদুর্ভোগ, দ্রুত ব্রিজ নির্মাণের নির্দেশ দিলেন এমপি মান্নান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম-সলিমগঞ্জ সড়কের বগাহানি এলাকায় একটি গুরুত্বপূর্ণ কালভার্ট ভেঙে পড়েছে। এতে যান চলাচল বন্ধ হয়ে গিয়ে কয়েক গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা জানান, ওই স্থানে আগে একটি ব্রিজ ছিল। পরে সড়ক সংস্কারের সময় ঠিকাদার ব্রিজটি ভেঙে সেখানে কালভার্ট নির্মাণ করেন। সম্প্রতি টানা বৃষ্টিতে পানির চাপ বেড়ে গেলে একপর্যায়ে কালভার্টটি ধসে পড়ে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং দ্রুত ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে এমপি মান্নান বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের সমস্যা সমাধানের দায়িত্ব এখন আমার। টানা বৃষ্টির কারণে কালভার্টটি ভেঙে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপজেলা প্রকৌশলীকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।”

তিনি আরও বলেন, “এখানে আগে একটি ব্রিজ ছিল। ঠিকাদার কেন ব্রিজ ভেঙে কালভার্ট নির্মাণ করেছেন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সুহেল, ইউপি চেয়ারম্যান মাসুমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা