সংসদের কেনাকাটায় হরিলুটের সংবাদ, গঠন হচ্ছে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বাংলাদেশ জাতীয় সংসদ-এর কেনাকাটায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

রোববার (১৯ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেন জানান, তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ার কোনো বিল পরিশোধ করা হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন মাধ্যমে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে সংসদ সচিবালয়ের ক্রয় কার্যক্রম নিয়ে যে অভিযোগ আনা হয়েছে, তা কর্তৃপক্ষের নজরে এসেছে।

এ বিষয়ে অবিলম্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলেও জানানো হয়। কমিটি প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রয় সংক্রান্ত বিল পরিশোধ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে বাংলাদেশ প্রতিদিন-এ প্রকাশিত এক প্রতিবেদনে সংসদের বিভিন্ন সরঞ্জামের দামে বড় ধরনের অনিয়মের অভিযোগ তোলা হয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, সংসদের জন্য ১৮ লাখ টাকার ক্যামেরা ৫৮ লাখ টাকায়, ৪ হাজার টাকার ব্যাগ ৩৪ হাজার টাকায় এবং ৩ হাজার টাকার কার্ড রিডার ২১ হাজার ৫০০ টাকায় কেনা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ