সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশর অবস্থান কোথায়?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বিশ্বের সবচেয়ে শক্তিশালী হিসেবে এবার শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুরের পাসপোর্ট। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। সূচক অনুযায়ী, সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের ১৯২টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবে, আর জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ভিসামুক্ত গন্তব্য ১৮৮টি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই র‍্যাংকিং প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইনডেক্স।

হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ৫ ধাপ এগিয়ে ৯৫ নম্বরে উঠে এসেছে। গতবছর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১০০-তে। বর্তমানে বাংলাদেশিরা মাত্র ৩৭টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।

শীর্ষ দশে এশিয়ার দেশগুলোর আধিপত্য দেখা গেলেও ইউরোপের দেশগুলোও শক্ত অবস্থান ধরে রেখেছে। তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড; চতুর্থ স্থানে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে।

অপরদিকে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কয়েকটি ভিসামুক্ত দেশ হারানোর কারণে র‍্যাংকিংয়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্র এবার ১৭৯টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পেতে পারবে, যা গত বছরের তুলনায় সাতটি কম। গতবছরের তুলনায় ৮টি দেশ কমে গেলেও ১৮২টি দেশে যেতে পারবেন যুক্তরাজ্যের নাগরিকরা।

তালিকায় সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তানের নাম। তালিকায় দেশটি ১০১ নম্বরে অবস্থান করছে। আফগান নাগরিকরা মাত্র ২৪টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পাচ্ছে। ১০০ তম অবস্থানে সিরিয়া ২৬টি গন্তব্যে, আর ৯৯ নম্বরে থাকা ইরাক যেতে পারবে ২৯টি গন্তব্যে।

হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ক্রিশ্চিয়ান কেলিন বলেন, 'এবছর গড় ভ্রমণ সুবিধা বেড়েছে, কিন্তু এর সুফল বিশ্বের ধনী ও রাজনৈতিকভাবে স্থিতিশীল দেশগুলোর মধ্যেই কেন্দ্রীভূত রয়েছে। পাসপোর্টের শক্তি এখন সুযোগ, নিরাপত্তা ও অর্থনৈতিক অংশগ্রহণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী