আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশের হাফেজ হিরা

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬ ১৭:২০:২৩
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে আবারও সাফল্যের স্বাক্ষর রাখল বাংলাদেশ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম হয়েছেন বাংলাদেশের তরুণ হাফেজ ইহতেশামুল হক হিরা। এ অর্জনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন তিনি।

ঢাকার মিরপুরে অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী হিরা। কয়েক ধাপের বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন তিনি। বিশ্বের ৩৮টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আসরে তাঁর প্রথম স্থান অর্জন বাংলাদেশের জন্য গৌরবের বিষয় হয়ে উঠেছে।

গত ৬ অক্টোবর প্রতিযোগিতাটির উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পাঁচ দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে শনিবার (১০ অক্টোবর)। এদিনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে দেশটির বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি হিসেবে হিরা পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরা প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের একটি স্বর্ণের বার।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্যের ধারাবাহিকতায় হিরার এই অর্জন নতুন সংযোজন। এর আগে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সাদ নুরসহ অনেকে বিভিন্ন দেশে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৃতিত্ব দেখিয়েছেন।

বিশ্বমঞ্চে হিরার এই সাফল্য দেশের কোরআন শিক্ষার প্রতিষ্ঠানগুলোর অর্জনকে আরও একবার সামনে নিয়ে এসেছে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিযোগীদের সক্ষমতারও পরিচয় দিয়েছে।

সদ্য সংবাদ/এসএস

ধর্ম ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী