সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করে জরুরি নির্দেশনা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৯:৫৭
ছবি: সংগৃহীত

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের স্থানীয় আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট। প্রবাসীদের সতর্ক করতে এক বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। সৌদি আরবের আইন, সামাজিক শৃঙ্খলা কিংবা প্রচলিত নিয়মের সঙ্গে সাংঘর্ষিক কোনো ছবি, ভিডিও বা পোস্ট ফেসবুক, ইউটিউব ও এক্সসহ অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এমন কনটেন্টে লাইক, মন্তব্য বা শেয়ার করতেও নিষেধ করা হয়েছে।

কনস্যুলেটের পক্ষ থেকে প্রবাসীদের নথিপত্রে স্বাক্ষরের বিষয়েও সতর্ক করা হয়েছে। কোনো কাগজ না বুঝে বা না পড়ে তাতে সই কিংবা আঙুলের ছাপ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খালি বা সাদা কাগজে স্বাক্ষর না করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ব্যক্তিগত ইকামা ব্যবহার করে অন্য কারও নামে সিমকার্ড, গাড়ি কিংবা কোনো পণ্য বা সম্পদ কেনার বিষয়েও সতর্ক করা হয়েছে। এক মালিক বা প্রতিষ্ঠানের ইকামা ব্যবহার করে অন্য জায়গায় কাজ করার বিষয়টিও এড়িয়ে চলতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস কুড়িয়ে নিয়ে বিক্রি করা, অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনা কিংবা বেআইনিভাবে পানি বিক্রির মতো কর্মকাণ্ডে জড়ানো যাবে না। এসব কর্মকাণ্ড সৌদি আরবের আইনে শাস্তিযোগ্য হতে পারে বলে জানানো হয়েছে।

পরিচিত কিংবা অপরিচিত ব্যক্তির সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন না করার পরামর্শের পাশাপাশি চাকরি দেওয়ার নামে প্রতারণামূলক প্রস্তাব থেকেও প্রবাসীদের সাবধান থাকতে বলা হয়েছে।

কনস্যুলেটের মতে, সৌদি আরবে বসবাসের ক্ষেত্রে স্থানীয় আইন ও নিয়ম মেনে চলা প্রত্যেক প্রবাসীর দায়িত্ব। এর মাধ্যমে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তিও সমুন্নত রাখা সম্ভব হবে।

সদ্য সংবাদ/এসএস

প্রবাস ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫