টানা চতুর্থবার কমনওয়েলথ ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ই
ইতালি প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৬:০৬

ইতালির রাজধানী রোমে আয়োজিত আন্তর্জাতিক ক্রিকেট আসর ‘কমনওয়েলথ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ দূতাবাস, রোম ক্রিকেট দল। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে শিরোপা জয়ের পাশাপাশি টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দলটি। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের ইতিহাসে চতুর্থবার শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করল বাংলাদেশ দূতাবাস।

ফাইনালে ইউনাইটেড নেশনস (জাতিসংঘ) দলের বিপক্ষে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশ দল। পুরো আসরে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে সমন্বিত পারফরম্যান্সের মাধ্যমে প্রতিপক্ষ দলগুলোর ওপর আধিপত্য বজায় রাখে তারা। ফাইনাল শেষে বাংলাদেশ দলের খেলোয়াড়দের উচ্ছ্বাস ও উদ্‌যাপনে মুখর হয়ে ওঠে টুর্নামেন্ট প্রাঙ্গণ।

বাংলাদেশ দলের এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বাস ও গর্ব প্রকাশ করেন রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটি এম রকিবুল হকসহ দূতাবাসের কর্মকর্তারা। বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “কমনওয়েলথ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”

তিনি আরও বলেন, ইতালিতে ফুটবলের ব্যাপক জনপ্রিয়তা থাকলেও প্রবাসীদের উদ্যোগ এবং বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে দেশটিতে ক্রিকেটের প্রসার ঘটছে। বাংলাদেশ দূতাবাস সব সময়ই প্রবাসীদের খেলাধুলা ও তরুণদের উদ্যোগকে উৎসাহিত করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে আর্থিক ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত এই বিজয়ের আনন্দ ইতালিতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশির উদ্দেশে উৎসর্গ করেন।

অন্যদিকে, ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ইউনাইটেড নেশনস দলের অধিনায়কও বাংলাদেশ দলের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “সবকটি দলই দারুণ প্রতিযোগিতা উপহার দিয়েছে। প্রতিবছরের মতো এবারও এই টুর্নামেন্ট বিভিন্ন সংস্কৃতি ও মানুষকে এক সুতোয় বেঁধেছে। তবে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা বরাবরের মতোই অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে। তাদের দুর্দান্ত ব্যাটিং, নিখুঁত বোলিং এবং পরিচ্ছন্ন ফিল্ডিং ছিল চোখে পড়ার মতো। শিরোপাটি সম্পূর্ণভাবেই তাদের প্রাপ্য ছিল।”

টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে শ্রীলঙ্কা দূতাবাস ক্রিকেট দল। চতুর্থ স্থান অধিকার করে রোটারি ইন্টারন্যাশনাল ইউএনআই ক্যাসিনো ইউনিভার্সিটি ক্রিকেট দল।

উল্লেখ্য, কমনওয়েলথ ক্রিকেট টুর্নামেন্ট বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা ও প্রবাসী কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে আয়োজিত একটি মিলনমেলা। ক্রিকেটের প্রতিযোগিতামূলক আবহের পাশাপাশি এই আয়োজন বিভিন্ন দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ দলের এই ধারাবাহিক সাফল্য ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ইতালির মাটিতে বাংলাদেশি কমিউনিটির ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ বিজয় নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫