ইতালিতে রেড অ্যালার্ট জারি

ই
ইতালি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০৫:১৪
মালিক মনজুর

ইতালির সিসিলি দ্বীপে আবারও সক্রিয় হয়ে উঠেছে ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এতনা। অগ্ন্যুৎপাতের পর আগ্নেয় ছাই ও ধোঁয়া প্রায় চার কিলোমিটার ওপর পর্যন্ত উঠে যাওয়ায় স্থানীয় বিমান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) আগ্নেয়গিরিটির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্য জানায়।

অগ্ন্যুৎপাতের ছাই উড়োজাহাজ চলাচলের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এমন আশঙ্কায় বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে আকাশসীমার একটি নির্দিষ্ট অংশে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এর প্রভাব পড়েছে কাতানিয়া বিমানবন্দরেও। কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নেয় ছাইয়ের কারণে ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত বিমানবন্দরে আগত ফ্লাইটের চলাচল বন্ধ রাখা হয়। এর আগে পরিস্থিতি সামাল দিতে প্রতি ঘণ্টায় ১২টি উড়োজাহাজ অবতরণের পরিবর্তে সর্বোচ্চ চারটির অনুমতি দেওয়া হয়েছিল।

পরিস্থিতির অবনতি হওয়ার আগেই বেশ কয়েকটি ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করা হয়। আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইটের মধ্যে পাঁচটি পালের্মো, তিনটি ত্রাপানি এবং দুটি কোমিসো বিমানবন্দরের দিকে পাঠানো হয়। ভোলোতিয়া এয়ারের একটি ফ্লাইটও বিকল্প হিসেবে কোমিসোর দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

মাউন্ট এতনা দীর্ঘদিন ধরেই সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। এর অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয় ছাই ছড়িয়ে পড়ায় এর আগেও সিসিলির আকাশপথ ও বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।

এবারও ছাইয়ের বিস্তার ও আগ্নেয়গিরির কার্যক্রম পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি অনুযায়ী বিমান চলাচলের বিধিনিষেধ পরবর্তী সময়ে পরিবর্তন হতে পারে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫