ঢাকা–চট্টগ্রাম লংমার্চ সফল করতে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আসছেন বিরোধীদলীয় প্রধান জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিরকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।
শনিবার সকাল ৭টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ট্রাকস্ট্যান্ডে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের অংশগ্রহণকারীদের স্বাগত জানাতে তারা সেখানে উপস্থিত থাকবেন।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার।
এদিকে শীর্ষ নেতাদের আগমন ও লংমার্চকে কেন্দ্র করে চিটাগাং রোড এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কর্মসূচি সফল করতে ইতোমধ্যে সিদ্ধিরগঞ্জ এলাকায় প্রস্তুতি সভা ও গণসংযোগ শুরু করেছেন স্থানীয় রাজনৈতিক কর্মীরা।
সদ্য সংবাদ/ এআর