পদত্যাগ করলেন ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান

সদ্য সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৯:৪৭

ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান।

বুধবার (২ সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, পঞ্চম সাধারণ সভায় ব্যক্তিগত কারণ উল্লেখ করে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন জাহিদ আহসান।

এদিকে, ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব কে পেয়েছেন,এ বিষয়ে জানতে চাইলে মাহফুজুর রহমান জানান, সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সংগঠনের সিনিয়র সহসভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ৩১ অক্টোবর এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটিতে সভাপতি করা হয় জাহিদ আহসানকে এবং সাধারণ সম্পাদক হন আবু বাকের মজুমদার।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে আল আমিন সরকার দায়িত্ব পান।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে নাম পরিবর্তন করে জাতীয় ছাত্রশক্তি হওয়ার এক সপ্তাহের মধ্যেই সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা সদ্য. র‌্যাবের বদলে আসছে এসআরবি, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পাল্টাপাল্টি যুক্তি সদ্য. নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা মানবিক সহায়তা দিল বাংলাদেশ সদ্য. শাপলা চত্বরে আলেম-ওলামা হত্যার বিচার যত দ্রুত সম্ভব শেষ করব: চিফ প্রসিকিউটর সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. সাত মাসে নিখোঁজ ১৫ হাজার শিশু, কারণ জানাল পুলিশ সদ্য. পুলিশে রদবদল, বদলি ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা সদ্য. র‌্যাবের বদলে আসছে এসআরবি, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পাল্টাপাল্টি যুক্তি সদ্য. নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা মানবিক সহায়তা দিল বাংলাদেশ সদ্য. শাপলা চত্বরে আলেম-ওলামা হত্যার বিচার যত দ্রুত সম্ভব শেষ করব: চিফ প্রসিকিউটর সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. সাত মাসে নিখোঁজ ১৫ হাজার শিশু, কারণ জানাল পুলিশ সদ্য. পুলিশে রদবদল, বদলি ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা