১৪ বছর নির্মাণকাজ চলার পর বিআরটি প্রকল্পে ইতি, রূপান্তর হচ্ছে সাধারণ মহাসড়কে

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬ ১৭:৩৫:৫০
ছবি: সংগৃহীত

প্রায় দেড় দশকের নির্মাণকাজ, ব্যয় বেড়ে দ্বিগুণের বেশি হওয়া এবং বিশেষ বাসসেবা চালু করতে না পারার পর অবশেষে বাতিলের সিদ্ধান্ত হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর-গাজীপুর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প। প্রকল্পের আওতায় নির্মিত স্টেশন ও লেন বিভাজক সরিয়ে সড়কটিকে ছয় লেনের সাধারণ মহাসড়কে রূপান্তর করবে সরকার। একই সঙ্গে দুটি দুই লেনের ওভারপাস চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (১৯ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটি শাখা থেকে জারি করা এক চিঠিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

উপসচিব তাসলিমা আহমেদ পলি স্বাক্ষরিত চিঠি অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। পরে ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট’-এর বিআরটি অংশের কার্যক্রম বন্ধ করে বিদ্যমান অবকাঠামো সাধারণ মহাসড়ক হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্টেশন ও লেন বিভাজক অপসারণ

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, বিআরটি করিডোরে নির্মিত স্টেশন এবং লেন বিভাজক অপসারণ করে সড়কটিকে তিন লেন করে মোট ছয় লেনের মহাসড়কে রূপান্তর করা হবে। পাশাপাশি বিদ্যমান দুটি দুই লেনের ওভারপাসকে চার লেনে উন্নীত করার কার্যক্রম নেওয়া হবে।

প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করার আগে সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে বিদ্যমান আইনি জটিলতা নিরসনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিআরটি পরিচালনার জন্য গঠিত ‘ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট পিএলসি’ বন্ধ করে এর সংশ্লিষ্ট কার্যক্রম সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীনে নেওয়া হবে। সিদ্ধান্তগুলো জরুরি ভিত্তিতে বাস্তবায়নের পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসের ৩ তারিখের মধ্যে নিয়মিত প্রতিবেদন পাঠাতে হবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), সওজ ও বিআরটি কোম্পানিকে।

২ হাজার কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে ৪ হাজার কোটি

বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ বিআরটি প্রকল্পটি নেওয়া হয়েছিল ২০১২ সালে। সড়কের মাঝখানে পৃথক লেনে বিশেষ বাস চালুর পরিকল্পনা নিয়ে প্রকল্পটির নির্মাণকাজ ২০১৬ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) ও গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির (জিইএফ) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে ছিল সওজ, সেতু বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

শুরুতে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল প্রায় ২ হাজার ৪০ কোটি টাকা। পরে তিন দফা সংশোধনের মাধ্যমে তা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ২৬৮ কোটি টাকায়। গত ১৪ বছরে প্রকল্পটিতে ব্যয় হয়েছে ২ হাজার ৮১১ কোটি টাকা। তবে এত অর্থ ব্যয়ের পরও পরিকল্পনা অনুযায়ী বিশেষ বাসসেবা চালু করা সম্ভব হয়নি।

বিশেষজ্ঞদের সুপারিশ, বিরোধিতা উন্নয়ন সংগঠনের

এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হকের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল প্রকল্পটির কারিগরি দিক পর্যালোচনা করে। তাদের প্রতিবেদনে পরিকল্পনা ও নকশার ত্রুটি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার বিষয় উঠে আসে। প্রকল্পটি বাতিল করে বিদ্যমান অবকাঠামো উন্নত মহাসড়ক হিসেবে ব্যবহারের সুপারিশও করে দলটি।

তবে প্রকল্পের কাজ ৯৭ শতাংশ সম্পন্ন হওয়ার পর এটি বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেছে ‘গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন’ নামের একটি সংগঠন। সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর কথা জানিয়েছে সংগঠনটি।

দীর্ঘদিনের নির্মাণকাজ ও বিপুল ব্যয়ের পর বিআরটি প্রকল্পের পরিবর্তে সাধারণ মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত সড়কের অবকাঠামো নতুনভাবে সাজানো হবে। তবে প্রকল্প বন্ধের আইনি প্রক্রিয়া, অবশিষ্ট কাজ এবং বিদ্যমান অবকাঠামো রূপান্তরের কার্যক্রম কীভাবে সম্পন্ন হবে, তা এখন গুরুত্বপূর্ণ বিষয়।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ১২ কোটি টাকা পেলেন ৩৮ হাজার ৯৭০ আখচাষি সদ্য. রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১৪ বছর নির্মাণকাজ চলার পর বিআরটি প্রকল্পে ইতি, রূপান্তর হচ্ছে সাধারণ মহাসড়কে সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসভবনে ডিবির মাদকবিরোধী অভিযান সদ্য. রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে সদ্য. পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি গাড়ি কিনবে সরকার সদ্য. গ্রামেও এলপিজির দাপট, দামে নাকাল গ্রাহক সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ১২ কোটি টাকা পেলেন ৩৮ হাজার ৯৭০ আখচাষি সদ্য. রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১৪ বছর নির্মাণকাজ চলার পর বিআরটি প্রকল্পে ইতি, রূপান্তর হচ্ছে সাধারণ মহাসড়কে সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসভবনে ডিবির মাদকবিরোধী অভিযান সদ্য. রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে সদ্য. পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি গাড়ি কিনবে সরকার সদ্য. গ্রামেও এলপিজির দাপট, দামে নাকাল গ্রাহক