শাহজালাল বিমানবন্দরের স্টোর ভবনে হঠাৎ অস্বাভাবিক ধোঁয়া

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬ ১৬:৫২:৪৩
ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর ভবন থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন ভবনটিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভবনটিতে আগুনের শিখা দেখা না গেলেও হঠাৎ অস্বাভাবিক ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে ধোঁয়ার উৎস নিয়ন্ত্রণ করেন। কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনার সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কেউ কেউ সিগারেটের আগুন থেকে ধোঁয়ার সৃষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা করলেও বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে জানান, ভবনটিতে আগুন দেখা যায়নি, তবে ধোঁয়া তৈরি হয়েছিল। ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ১২ কোটি টাকা পেলেন ৩৮ হাজার ৯৭০ আখচাষি সদ্য. রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১৪ বছর নির্মাণকাজ চলার পর বিআরটি প্রকল্পে ইতি, রূপান্তর হচ্ছে সাধারণ মহাসড়কে সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসভবনে ডিবির মাদকবিরোধী অভিযান সদ্য. রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে সদ্য. পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি গাড়ি কিনবে সরকার সদ্য. গ্রামেও এলপিজির দাপট, দামে নাকাল গ্রাহক সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ১২ কোটি টাকা পেলেন ৩৮ হাজার ৯৭০ আখচাষি সদ্য. রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১৪ বছর নির্মাণকাজ চলার পর বিআরটি প্রকল্পে ইতি, রূপান্তর হচ্ছে সাধারণ মহাসড়কে সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসভবনে ডিবির মাদকবিরোধী অভিযান সদ্য. রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে সদ্য. পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি গাড়ি কিনবে সরকার সদ্য. গ্রামেও এলপিজির দাপট, দামে নাকাল গ্রাহক