রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন

স
সদ্য সংবাদ ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬ ০১:২৪:১৮
ছবি: সংগৃহীত

২০২৪ সালে রাখাইন রাজ্যের বিস্তীর্ণ এলাকা দখলে নেওয়ার পর রোহিঙ্গাদের ওপর নিয়ন্ত্রণ আরও বাড়িয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। গোষ্ঠীটির বিরুদ্ধে রোহিঙ্গাদের গ্রাম গুঁড়িয়ে দিয়ে তাদের জমিতে বন্দিশিবির, সামরিক ব্যারাক ও নতুন বসতি নির্মাণের অভিযোগ উঠেছে। সম্প্রতি দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।

স্যাটেলাইট চিত্র, জাতিসংঘের গবেষণা এবং বেঁচে যাওয়া রোহিঙ্গাদের সাক্ষ্যের ভিত্তিতে অনুসন্ধানটি করা হয়েছে। এতে বুথিডং টাউনশিপের হ্নগেট থায় এলাকার একটি ধানক্ষেতের তথ্য তুলে ধরা হয়েছে। ২০২৪ সাল পর্যন্ত ওই জমিতে রোহিঙ্গারা চাষাবাদ করলেও ২০২৬ সালের ছবিতে সেখানে ১২০টি ধূসর ভবন দেখা যায়। অনুসন্ধান অনুযায়ী, এসব স্থাপনা আরাকান আর্মি পরিচালিত একটি বন্দিশিবিরের অংশ। আশপাশের এলাকা থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা পরিবারগুলোকে সেখানে রাখা হয়েছে এবং অনুমতি ছাড়া তাদের শিবিরের বাইরে যাওয়া বা ভেতরে প্রবেশের সুযোগ নেই।

উত্তর রাখাইনের বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর আরাকান আর্মি এ ধরনের অন্তত ১০টি শিবির তৈরি করেছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

মায়ু নদীর তীর ঘেঁষে ওয়েত নিয়ো তাউং এলাকায় কয়েকটি গ্রাম রয়েছে। সেখান থেকে প্রায় তিন মাইল দূরে রয়েছে ওই বন্দিশিবির। ২০২৪ সালের এপ্রিলে এলাকা পুড়িয়ে দেওয়ার ঘটনায় রোহিঙ্গা কৃষক ও নৌকার মাঝিরা বাড়িঘর, কৃষিজমি এবং ফলের বাগান হারান।

২৬ বছর বয়সী মোহাম্মদ সাদিক বলেন, বড় গাছ ও ফলের বাগানগুলো কেটে ফেলার পর পুরো জমি পরিষ্কার করে দেওয়া হয়। তাঁর ভাষায়, গ্রামের সব ভৌত কাঠামো মুছে ফেলে সেখানে নতুন স্থাপনা তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘তারা আমাদের জমিতে বাড়ি বানিয়েছে।’

বেঁচে যাওয়া রোহিঙ্গাদের ভাষ্য, নিজেদের বাড়িঘর ভেঙে ফেলতে তাদের বাধ্য করা হয়েছিল। পরে সেই বাড়ির কাঠামো ও অন্যান্য উপকরণ ব্যবহার করে বিদ্রোহীদের জন্য নতুন স্থাপনা নির্মাণ করতে বলা হয়। ওয়েত নিয়ো তাউং এলাকায় ‘এপি ব্যাটালিয়ন’ নামে পরিচিত একটি সামরিক ব্যারাকও এভাবে তৈরি করা হয়েছিল বলে তারা জানান।

তরুণ রোহিঙ্গাদের কয়েকজন আরও অভিযোগ করেন, ওই এলাকায় তাদের জোর করে নিয়োগ করা হয়েছিল। সাদিকের ভাষ্য, রাস্তা পরিষ্কার, পরিখা খনন এবং শিবিরের ভেতরে বিভিন্ন ধরনের কায়িক শ্রমে তাদের বাধ্য করা হতো। ক্লান্ত হয়ে কেউ পড়ে গেলে তাকে রোদে ফেলে রাখা হতো বলেও জানান তিনি।

জাতিসংঘের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সাল থেকে ২৩টি রোহিঙ্গা গ্রামের অন্তত ৮০০ হেক্টর জমি দখল করা হয়েছে। এসব জমিতে বন্দিশিবির, অন্য সম্প্রদায়ের জন্য বসতি এবং সামরিক অবকাঠামো নির্মাণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জাতিসংঘের গবেষণায় একই সময়ে রোহিঙ্গাদের জমি দখল কিংবা তাদের বাস্তুচ্যুত করার অন্তত ২৯টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

মিয়ানমারবিষয়ক জাতিসংঘের এক বিশেষজ্ঞ নাম প্রকাশ না করার শর্তে দ্য গার্ডিয়ানকে বলেন, উত্তর রাখাইনে রোহিঙ্গাদের উপস্থিতির অবসান ঘটানোর বিষয়টি নিয়ে কোনো প্রশ্ন নেই। তাঁর মতে, রোহিঙ্গারা যতদিন এই পরিস্থিতি সহ্য করতে সক্ষম হবে, ততদিন তাদের কারাগারের মতো শিবিরগুলোতে রাখা হতে পারে। নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি তাদের দেওয়া হবে না।

দ্য গার্ডিয়ানের সংগ্রহ করা সাক্ষ্য এবং জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসা তথ্য অনুযায়ী, আরাকান আর্মির বিরুদ্ধে নির্যাতন, যৌন সহিংসতা, নির্বিচারে গ্রেপ্তার, জোরপূর্বক শ্রম, জোর করে সেনাবাহিনীতে নিয়োগ এবং ‘কর’ আদায়ের অভিযোগ রয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের তালিকায় ওই এলাকায় নিহত বা নিখোঁজ হওয়া ১৭০ জনের বেশি গ্রামবাসীর তথ্য রয়েছে। তাদের মধ্যে প্রায় ৯০ জন শিশু।

তবে আরাকান আর্মি যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছে। গোষ্ঠীটির দাবি, তারা কেবল মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্য এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্যবস্তু করেছে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতা-কর্মী, জড়িত নানা অপকর্মে সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. খুলনায় ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা সদ্য. ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ সদ্য. চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন আটক সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতা-কর্মী, জড়িত নানা অপকর্মে সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. খুলনায় ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা সদ্য. ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ সদ্য. চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন আটক সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির