সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

স
সিরাজগঞ্জ প্রতিনিধি
৫ অক্টোবর, ২০২৬ ২২:৪২:১৩

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তা তদারকি করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে শহরের রেলগেট, বাজার স্টেশন ও চামড়াপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, সরকার নির্ধারিত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা। নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তা যাচাই করতে যমুনা গ্যাসের ডিলার পয়েন্ট ও খুচরা দোকানে অভিযান চালানো হয়। এ সময় গ্যাসের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়েছে।

তিনি বলেন, অভিযানে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি হতে দেখা যাওয়ায় কাউকে জরিমানা করা হয়নি।

পরে এসএস রোড ও বড় বাজার এলাকায় ফলের দোকানেও তদারকি করা হয়। এ সময় মূল্যতালিকা হালনাগাদ না রাখা এবং পণ্যের মোড়কে লেবেল না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স বিসমিল্লাহ আমের আড়তকে ২ হাজার টাকা এবং মেসার্স আলম ফল ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতা-কর্মী, জড়িত নানা অপকর্মে সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. খুলনায় ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা সদ্য. ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ সদ্য. চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন আটক সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতা-কর্মী, জড়িত নানা অপকর্মে সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. খুলনায় ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা সদ্য. ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ সদ্য. চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন আটক সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির