নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

স
সদ্য সংবাদ ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬ ০০:৫১:১৫
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু।

সোমবার (৫ অক্টোবর) স্থানীয় সময় সকালে নিয়মিত একটি মিশনে লাগোসের উদ্দেশে যাওয়ার সময় বিমানটি অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।

নাইজেরিয়ার এভিয়েশনমন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, সকাল ৯টার দিকে উড্ডয়নের পর বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, এডো প্রদেশ থেকে লাগোসে যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

একটি নৌঘাঁটির কাছাকাছি এলাকায় পরে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম শুরু করে নাইজেরিয়ার বিমানবাহিনী।

বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত উড়োজাহাজটি ছিল এটিআর-৪২ মডেলের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উদ্ধারকারী দলের সদস্যদের নৌকায় করে দুর্ঘটনাস্থলে যেতে দেখা যায়। আশপাশে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনের জড়ো হওয়ার দৃশ্যও দেখা গেছে।

এক স্থানীয় বাসিন্দার ভাষ্য, বিমানটি মাটিতে আছড়ে পড়ার সময় কয়েকটি গাছ ভেঙে যায়। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনের দেহাবশেষের পাশাপাশি পোশাক ও জুতাও উদ্ধার করা হয়েছে।

সূত্র: ডয়চে ভেলে

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতা-কর্মী, জড়িত নানা অপকর্মে সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. খুলনায় ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা সদ্য. ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ সদ্য. চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন আটক সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতা-কর্মী, জড়িত নানা অপকর্মে সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. খুলনায় ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা সদ্য. ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ সদ্য. চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন আটক সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির