সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভায়রা ভাই পরিচয়ে ডিএনসিসিতে প্রভাব বিস্তারের অভিযোগ মফিজুরের বিরুদ্ধে

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৬ ২০:৫০:৫৮
ছবি: সদ্য সংবাদ কোলাজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপপ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মফিজুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভায়রা ভাই পরিচয় ব্যবহার করে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি সিটি করপোরেশনে প্রভাব বিস্তার করতেন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই সময় রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ডিএনসিসির বিভিন্ন দপ্তরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন মফিজুর। এমনকি সিটি করপোরেশনের কার্যালয়কে দলীয় কর্মকাণ্ড পরিচালনার জায়গা হিসেবে ব্যবহারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অনুসন্ধানসংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মাসে প্রায় ৩০ হাজার টাকা বেতন পাওয়া এই কর্মকর্তার নামে একাধিক সম্পত্তির সন্ধান মিলেছে। এর মধ্যে মিরপুর-১-এর দিয়াবাড়ি এলাকায় পাঁচতলা একটি ভবন, মোহাম্মদপুরে একটি বাড়ি এবং মানিকগঞ্জে কয়েক একর জমির ওপর নির্মিত একটি বাংলোবাড়ির কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক অবস্থান পরিবর্তনের অভিযোগও উঠেছে মফিজুরের বিরুদ্ধে। সূত্রগুলোর দাবি, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি নিজেকে বিএনপির সমর্থক হিসেবে পরিচয় দিতে শুরু করেন।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় নিজ এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন তিনি।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ