পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৮০ সদস্য গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৬ ০০:৫১:৫৭
ছবি: সংগৃহীত

চট্টগ্রামসহ ১১ জেলায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৮০ সদস্য রয়েছেন। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫২৪ জনকে আটক করা হয়েছে।

বুধবার থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি জানান, অভিযানে নিয়মিত মামলায় ৮৯ জন, পুরোনো মামলায় ১৭৭ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ১২৫ জন এবং সাজা পরোয়ানার ভিত্তিতে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।

মাদকবিরোধী অভিযানে ৫৬ জন মাদকসেবী ও ৩৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে কারাদণ্ড এবং মোট ৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা হয়েছে ২৬টি মামলা।

অভিযানকালে ২৪ হাজার ৩৬২টি ইয়াবা, ৩৪ কেজি ৮০ গ্রাম গাঁজা এবং ৯ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গ্রেপ্তার ১৮০ সদস্যের মধ্যে চট্টগ্রামে ৪২ জন, কক্সবাজারে ১৬ জন, কুমিল্লায় ৪২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় আটজন, চাঁদপুরে ১৩ জন, নোয়াখালীতে ১১ জন, লক্ষ্মীপুরে ১৫ জন, ফেনীতে ছয়জন, রাঙামাটিতে নয়জন এবং খাগড়াছড়িতে ১৮ জন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫২৪ জনের মধ্যে ২৭২ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২৫২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ২০৭ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৯৬ জন, লক্ষ্মীপুরে ৬৯ জন, কক্সবাজারে ২৬ জন, নোয়াখালীতে ২৬ জন, বান্দরবানে ২৬ জন, খাগড়াছড়িতে ২৭ জন, চাঁদপুরে ১৮ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ জন, রাঙামাটিতে নয়জন এবং ফেনীতে ছয়জনকে আটক করা হয়েছে।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. আমিরাতে ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ সদ্য. অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. আমিরাতে ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ সদ্য. অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ