বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬ ১৯:১৮:০৫
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েনের প্রভাব পড়েছে দ্বিপক্ষীয় কনস্যুলার সংলাপে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে দুই দেশের পঞ্চম দফার এই বৈঠক।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে মতপার্থক্য তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই নির্ধারিত সংলাপটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের এই আলোচনায় দুই দেশের নাগরিকদের স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসার কথা ছিল। এর মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা প্রক্রিয়া সহজ করা, দুই দেশে আটক নাগরিকদের দেশে ফেরানো, আটক জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাওয়ার কথা ছিল।

বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয় ২০১৭ সালে। এরপর দুই দেশের মধ্যে চার দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে ভারতের নয়াদিল্লিতে বসেছিল চতুর্থ দফার সংলাপ।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. আমিরাতে ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ সদ্য. অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. আমিরাতে ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ সদ্য. অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ