তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬ ১৯:৫১:১১
ছবি: পিএমও

তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর কর্মসূচি শেষ করে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে আন্তালিয়া থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের পথে রওনা হন তিনি।

তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর ছাড়ে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানটি। সেখানে তাকে বিদায় জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।

ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে আরেকটি ফ্লাইটে ওঠার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সবকিছু ঠিক থাকলে শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে তার বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় যান প্রধানমন্ত্রী। সেখানে কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সফরের অংশ হিসেবে সম্মেলনস্থলে বাংলাদেশের প্যাভিলিয়ন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পাশাপাশি গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যও পরিদর্শন করেন তিনি।

প্রধানমন্ত্রীর এ সফরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জলবায়ু অর্থায়ন এবং বৈশ্বিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের সুযোগ তৈরি হয়েছে বলে সফরের কর্মসূচিতে এসব বিষয় বিশেষভাবে প্রাধান্য পায়।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. আমিরাতে ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ সদ্য. অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. আমিরাতে ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ সদ্য. অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ