এমপি নুসরাতের বাড়িতে আগুন: মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

A
অজ্ঞাত
১৩ নভেম্বর, ২০২৬ ০২:২৯:২৯
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর রাতে স্বরাষ্ট্র, আইন ও জ্বালানি মন্ত্রীকে ফোনে না পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বুধবার রাতে কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার জাতীয় সংসদে এ ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়ে বক্তব্য দেন ডেপুটি স্পিকার।

তিনি জানান, বুধবার দিবাগত রাত ১টা ২০ থেকে ১টা ২৫ মিনিটের দিকে এক সহকর্মীর মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পান তিনি। বিষয়টির গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। তবে তাঁকে পাওয়া যায়নি। পরে আইনমন্ত্রী এবং রাত ২টার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হননি তিনি।

সংসদে বক্তব্য দেওয়ার সময় ডেপুটি স্পিকার বলেন, ‘যখন একজন সংসদ সদস্যের বাড়িতে বা কোথাও এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে, ইট অ্যাফেক্টস এভরিওয়ান অব আস (এটি আমাদের সবার ওপর প্রভাব ফেলে)।’

তিনি আরও বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের মতো স্পর্শকাতর ঘটনা সংসদে আলোচনার জন্য এটাই উপযুক্ত সময়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে জানিয়েছেন, ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ডেপুটি স্পিকার স্পষ্ট করে বলেন, তদন্ত প্রতিবেদন ও সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে দ্রুত মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি ঘটনায় জড়িত ব্যক্তিদের কঠোর বিচারের আওতায় আনার দাবি জানান।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. আমিরাতে ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ সদ্য. অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. আমিরাতে ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ সদ্য. অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ