নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬ ১৯:০৮:৩৩
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পরিষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। ঘটনার প্রতিবাদে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দলের পক্ষ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। এতে জেলা, মহানগর, থানা ও উপজেলা পর্যায়ের সব সাংগঠনিক ইউনিটকে নিজ নিজ এলাকায় কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

এনসিপির সদস্য সম্পাদক আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ ও মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দলীয় এই কর্মসূচির পেছনে রয়েছে বুধবার দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগাঁও গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা। রাত পৌনে ১২টার দিকে সংঘটিত এ ঘটনায় বাড়িটির কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।

নুসরাত তাবাসসুমের অভিযোগ, দুর্বৃত্তরা তার বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে টিনের চালার বাড়িটির পাঁচটি ঘর পুড়ে যায় এবং তার বাবা-মাসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন।

ঘটনার পর নিজ বাড়িতে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন এই সংসদ সদস্য। তার দাবি, ফুটেজে একজন ব্যক্তিকে বাড়ির পেছনের দিক থেকে চার দফায় আগুন লাগানোর চেষ্টা করতে দেখা গেছে। তবে এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবরও পাওয়া যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, নুসরাতের পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগানো হয়ে থাকতে পারে। তবে তিনি নিশ্চিত করেছেন, বাড়ির গবাদিপশু রাখার একটি শেডে আগুন লেগেছিল।

ঘটনার তদন্ত ও দায়ীদের শনাক্ত করার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. আমিরাতে ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ সদ্য. অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. আমিরাতে ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ সদ্য. অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ