ভারতের কোথায় আছেন শেখ হাসিনা, প্রকাশ্যে এলো নতুন তথ্য

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬ ১৮:৫৮:৫১
ছবি: সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যাওয়া আওয়ামী লীগ সভাপতি বর্তমানে কোথায় এবং কীভাবে দিন কাটাচ্ছেন, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার থাকার নির্দিষ্ট ঠিকানা প্রকাশ করা হয়নি। নিরাপত্তার কারণে তার অবস্থান ও চলাচলসংক্রান্ত তথ্যও গোপন রাখা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছাড়ার পর ভারতীয় বিমানবাহিনীর একটি উড়োজাহাজে উত্তর প্রদেশের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা। পরবর্তী সময়ে ওই বছরের অক্টোবরে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, দিল্লির অভিজাত ও নিরাপত্তাবেষ্টিত ‘লুটিয়েন্স বাংলো জোন’-এর একটি সরকারি বাংলোয় তাকে রাখা হয়েছে। এলাকাটিতে ভারতের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসবাস করেন।

শেখ হাসিনার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাদাপোশাকে নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক তার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বলে দাবি করা হয়। ভারতে অবস্থান করলেও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন নন শেখ হাসিনা। বিভিন্ন সাক্ষাৎকার, বিবৃতি এবং অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হওয়ার মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরছেন তিনি।

গত জুনে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, ২০২৬ সালের মধ্যেই বাংলাদেশে ফিরবেন। একই সাক্ষাৎকারে আওয়ামী লীগকে কেবল রাজনৈতিক দল নয়, বরং একটি শক্তি হিসেবে বর্ণনা করেন তিনি। নিজের অতীত রাজনৈতিক জীবন ও বিভিন্ন হামলার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, মৃত্যুকে তিনি ভয় পান না।

১৯৭৫ সালে পরিবারের অধিকাংশ সদস্যকে হারানো এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার কথাও উল্লেখ করেন তিনি।

তার দাবি, নানা ষড়যন্ত্রের মুখেও বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ ছাড়া জনগণের ভোটে পাঁচবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কথা উল্লেখ করে দেশের উন্নয়নে কাজ করার দাবি করেন তিনি।

পরবর্তী সময়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে এনডিটিভিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন।

পাশাপাশি আওয়ামী লীগকে নতুন করে সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা রাখার আগ্রহের কথাও জানান তিনি।

তবে ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে তার বক্তব্যের বিস্তারিত এবং ফেরার প্রক্রিয়া সম্পর্কে প্রতিবেদনে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

সূত্র: এনডিটিভি​

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ