রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব তামান্না তাসনীম স্বাক্ষরিত আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
এদিকে, প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবগতির জন্য সংশ্লিষ্ট দপ্তর এবং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস