গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬ ১০:০৯:০০
ছবি: সংগৃহীত

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা এবং চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের দায়ী করে দলটিকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে এসব দাবি ও অভিযোগ তুলে ধরেন নাহিদ ইসলাম।

পোস্টে তিনি দাবি করেন, চলতি নভেম্বর মাসে দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, এসব হামলার সময় কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে।

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টিও পোস্টে তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। তিনি উল্লেখ করেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল প্রতিষ্ঠানটি। এ বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি হচ্ছে।

ব্যাংকটির মালিকানা কাঠামো ব্যাখ্যা করে নাহিদ ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ সরকারের। অধ্যাপক ইউনূস প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা ও এর কার্যক্রমের ভিত্তি গড়ে তুলেছেন। তাঁর সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই ব্যাংকটি হামলার লক্ষ্যবস্তু হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন নাহিদ। গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

ফেসবুক পোস্টে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং ভারত থেকে এসব কর্মকাণ্ডে সহযোগিতা পাওয়ার অভিযোগও করেন এনসিপির আহ্বায়ক। তাঁর ভাষায়, এ ধরনের আন্তসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আওয়ামী লীগের কর্মকাণ্ডের নিন্দা জানানো এবং দলটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো স্বীকার করার আহ্বানও জানান তিনি। একই সঙ্গে দলটিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি তোলেন।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে প্রাণহানির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের উল্লেখ করেন। তাঁর পোস্ট অনুযায়ী, ওই বছরের আগস্টে সরকার পতনের মধ্য দিয়ে শেষ হওয়া অভ্যুত্থানে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সদ্য সংবাদ/এজে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ