রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬ ০১:৪৭:১০
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় মেনে নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ। একই সঙ্গে মিয়ানমারের পাঁচজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

সোমবার (২৩ নভেম্বর) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে জানান, মিয়ানমার গণহত্যা সনদের অধীনে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বিচার আদালতের রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক। আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের দায়িত্ব ও আদালতের সিদ্ধান্ত পুরোপুরি মেনে চলতে দেশটির প্রতি আহ্বান জানানো হয়েছে।

১৪টি দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন ও গাম্বিয়া।

এদিকে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, রোহিঙ্গাদের ওপর চালানো ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের বিচারহীনতা মেনে নেওয়া যায় না।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা পাঁচ সামরিক কর্মকর্তার সম্পদ জব্দ করা হবে এবং তাঁদের যুক্তরাজ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি মিয়ানমারে বিমান চলাচলের জ্বালানি রপ্তানি ও সরবরাহে বিধিনিষেধ আরোপের জন্য আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে লন্ডনের।

মানবিক সহায়তা হিসেবে রাখাইন রাজ্যের প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের জন্য অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ অর্থ দিয়ে রোহিঙ্গাসহ অন্যান্য জনগোষ্ঠীকে জীবন রক্ষাকারী ও জরুরি সেবা দেওয়া হবে। এ ছাড়া মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে আরও ৩০ লাখ পাউন্ড বরাদ্দ দেওয়া হবে।

গত ১৯ নভেম্বর এক ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত জানায়, ২০১৭ সালে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে। আইসিজের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্র গণহত্যা করেছে বলে আদালত নির্ধারণ করেছে। সূত্র: ফ্রান্স২৪

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ