চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ শিখা খাতুন (৩৮) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলার ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর (মমিনমোড়) গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
আটক শিখা খাতুন ওই গ্রামের মৃত আস্তারুল ইসলামের স্ত্রী। তিনি পাহাড়পুর (মমিনমোড়) এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সদ্য সংবাদ/এজে