শেখ হাসিনার দেশে ফেরার সময় নিয়ে বক্তব্য, আলোচনায় সৈয়দ মোজাম্মেল আলী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬ ১৪:৩৫:৪৪
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য তারিখ প্রকাশের পর আলোচনায় এসেছেন যুক্তরাজ্যপ্রবাসী সৈয়দ মোজাম্মেল আলী। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে তিনি জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা। এরপর থেকেই আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক ও দলীয় অবস্থান নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

রয়টার্সের দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান কৃষ্ণ এন দাসের কাছে দেওয়া সাক্ষাৎকারে মোজাম্মেল আলী বলেন, ২০২৬ সালের বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে আগ্রহী শেখ হাসিনা। এ জন্য নয়াদিল্লি থেকে ঢাকায় আসতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের ব্যবস্থাও চেয়েছেন তিনি।

মোজাম্মেল আলীর বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে শেখ হাসিনাকে ভারতে পাঠানো হয়েছিল। তাই দেশে ফেরার সময়ও একই ধরনের ব্যবস্থা করা উচিত বলে মনে করেন তিনি। বিজয় দিবসে তার দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন মোজাম্মেল।

তবে শেখ হাসিনার মুখপাত্র হিসেবে তার পরিচয় নিয়ে আওয়ামী লীগের নেতাদের মধ্যে মতভেদ রয়েছে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, মোজাম্মেল আলীর সঙ্গে শেখ হাসিনার সরাসরি যোগাযোগ রয়েছে। বিভিন্ন বিষয়ে তিনি নেত্রীর সঙ্গে সমন্বয় করেন বলেও জানান আরাফাত।

তার মতে, বিদেশে অবস্থান করে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা কঠিন। তাই মোজাম্মেল আলী শেখ হাসিনার কাছ থেকে সরাসরি তথ্য পেয়েই গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তাকে দলের মুখপাত্র হিসেবে স্বীকার করেননি। তিনি জানান, মোজাম্মেল আলী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি। শেখ হাসিনা হয়তো প্রথমে তার সঙ্গেই দেশে ফেরার বিষয়ে আলোচনা করেছেন। পরে তিনি বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

নাদেল আরও বলেন, শেখ হাসিনা দলের অন্য নেতাদের সঙ্গেও যোগাযোগ রাখেন। মোজাম্মেল আলী তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও যোগাযোগ করেন। তার মাধ্যমে দেশে ফেরার পরিকল্পনার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তা আওয়ামী লীগের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

সৈয়দ মোজাম্মেল আলী যুক্তরাজ্যের সারেতে বসবাস করেন। তিনি একজন ব্যবসায়ী, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। ১৯৪৯ সালের জানুয়ারিতে জন্ম নেওয়া এই ব্যক্তি গোপালগঞ্জের কাশিয়ানীর বাসিন্দা। তিনি শেখ হাসিনার সাবেক উপদেষ্টা চিকিৎসক সৈয়দ মোদাচ্ছের আলীর ছোট ভাই। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়।

এ ছাড়া লন্ডনভিত্তিক গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ‘স্টাডি সার্কেল লন্ডন’-এর চেয়ারম্যান তিনি। আওয়ামী লীগ সরকারের সময়ে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানটি সেমিনার ও নীতিগত আলোচনা আয়োজন করত।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি ড্যাজলিং ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে দলীয় আনুষ্ঠানিক পরিচয় না থাকায় আগে সমস্যায় পড়তেন মোজাম্মেল আলী। সেই সমস্যা কাটাতেই তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর এই প্রথম তার দেশে ফেরার বিষয়ে ১৬ ডিসেম্বরের একটি নির্দিষ্ট তারিখ সামনে এলো।

তবে জুলাই-আগস্টের সহিংসতার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ায় তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আইনি ও রাজনৈতিক প্রশ্ন রয়েছে। ফলে দেশে ফেরার ঘোষণা বাস্তবে কীভাবে এগোবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ