আ. লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ পুলিশের এসপি খোরশেদের বিরুদ্ধে

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ১৬:৪৪:০৬
ছবি: ফেসবুক থেকে নেওয়া

পুলিশের কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা এসপি খোরশেদ আলমের বিরুদ্ধে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ এবং রাষ্ট্র ও পুলিশ বিভাগের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ উঠেছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের দমন-পীড়ন এবং আন্দোলনকারী দুই শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

সম্প্রতি ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামের একটি ফেসবুক পেজে দেওয়া পোস্টে এসব অভিযোগ তুলে খোরশেদ আলমের বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তারের দাবি জানানো হয়।

পোস্টে দাবি করা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধা কোটায় জালিয়াতির মাধ্যমে বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগ পান খোরশেদ আলম। এ ছাড়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও উল্লেখ করা হয়।

ওই পোস্টে আরও অভিযোগ করা হয়, ছাত্রলীগের সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন শিক্ষার্থীকে নির্যাতন এবং সংগঠনটির নেতাদের অর্থ সংগ্রহের কাজে সহযোগিতা করতেন খোরশেদ। পুলিশে যোগ দেওয়ার পরও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ ও আর্থিক লেনদেন অব্যাহত ছিল বলে দাবি করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে পোস্টে বলা হয়, আন্দোলনকারী শিক্ষার্থীদের দমন করতে সরাসরি ভূমিকা রেখেছিলেন খোরশেদ আলম। তবে এসব অভিযোগের পক্ষে পোস্টটিতে কোনো যাচাইযোগ্য নথি বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।

এ ছাড়া ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনাসংশ্লিষ্ট পোস্ট সরিয়ে ফেলেন তিনি বলে অভিযোগ করা হয়েছে। সম্প্রতি আন্দোলনে অংশ নেওয়া দুই শিক্ষার্থীকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগও তুলেছে পেজটি।

পোস্টে আরও দাবি করা হয়, ডিসেম্বরকে সামনে রেখে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে বিভিন্ন গোপন যোগাযোগমাধ্যমে যোগাযোগ রাখছেন খোরশেদ আলম। একই সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

এসব অভিযোগের ভিত্তিতে খোরশেদ আলমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছে ফেসবুক পেজটি।

​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. সরকারের ব্যর্থতার কারণেই আ.লীগ সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে, অভিযোগ হাসনাতের সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. আরব নেতাদের প্রকাশ্যে বিরোধিতা, গোপনে সহায়তা চেয়েছিলেন নেতানিয়াহু সদ্য. শাপলা হত্যাকাণ্ডের দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. সরকারের ব্যর্থতার কারণেই আ.লীগ সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে, অভিযোগ হাসনাতের সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. আরব নেতাদের প্রকাশ্যে বিরোধিতা, গোপনে সহায়তা চেয়েছিলেন নেতানিয়াহু সদ্য. শাপলা হত্যাকাণ্ডের দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী