চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে গুলি, অজ্ঞাতনামা আসামি করে মামলা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ০২:৩৩:২০
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে চাঁদা না পেয়ে গুলি ও ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। প্রতিষ্ঠানটির কাছে এককালীন ১০ লাখ টাকা এবং প্রতি মাসে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। দাবির টাকা না দেওয়ায় গত ১৫ নভেম্বর সন্ধ্যায় চার ব্যক্তি কার্যালয়ে ঢুকে কর্মীদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মী গুলিবিদ্ধ হন। পরে কার্যালয়ের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে সোমবার (১৬ নভেম্বর) হাতিরঝিল থানায় মামলা করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জাহিদুল হক পলাশ।

সোমবার বিকেলে ওয়াপদা রোডের শাখা কার্যালয়ে গিয়ে কর্মীদের মধ্যে আতঙ্ক দেখা যায়। গুলিবিদ্ধ কর্মী হাবিবুর রহমানের হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল। তবে অপর আহত কর্মী সাজু আহমেদ তখন কার্যালয়ে ছিলেন না।

হাবিবুর রহমান বলেন, ঘটনার সময় কার্যালয়ে চারজন ছিলেন। দরজায় নক করলে নতুন এক কর্মী সেটি খুলে দেন। তখন দুজন ভেতরে প্রবেশ করেন। পরে আরও দুজন আসেন। তাঁদের একজন কার্যালয়ের ভেতরে ঢোকেন, বাকিরা বাইরে অবস্থান করেন।

হাবিবুরের ভাষ্য, ভেতরে ঢুকেই দুর্বৃত্তরা জানতে চায়, চাঁদার বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি কেন এবং টাকা দেওয়া হয়নি কেন। কর্মীরা জানান, এ বিষয়ে তাঁরা কিছু জানেন না, মালিকের সঙ্গে কথা বলতে হবে। এরপর দুর্বৃত্তরা গালাগাল শুরু করে এবং গুলি চালায়।

তিনি বলেন, হামলাকারীরা অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরের গুলিটি সাজুর পায়ে লাগে। আরেকটি গুলি তাঁর হাতের ঘড়িতে লেগে নিচে পড়ে আবার সাজুর পায়ে আঘাত করে। অপর একটি গুলি লাগে হাবিবুরের হাতে।

গুলি চালানোর পর আগামী মাস থেকে প্রতি মাসে দুই লাখ টাকা করে চাঁদা দিতে হবে বলে হুমকি দেয় দুর্বৃত্তরা। বাদশাহ ও জনির সঙ্গে যোগাযোগ করা হয়নি কেন, তা নিয়েও প্রশ্ন তোলে তারা।

হাবিবুর আরও বলেন, দুর্বৃত্তদের একজন কার্যালয়ের ভেতরে ঢুকে সিসিটিভি ক্যামেরার মেমোরি কার্ড খুলে নেয়। এরপর ক্যাশের দিকে যায়। তারা চলে যাওয়ার সময় কর্মীরা ধরার চেষ্টা করলে বাইরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

প্রতিষ্ঠানটির এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনার পর থেকে তাঁরা আতঙ্কে রয়েছেন। হামলাকারীরা আবার এসে গুলি করতে পারে বলে আশঙ্কা করছেন। ঘটনার পর ভবনমালিক এসে তাঁদের কার্যালয় ছেড়ে দিতে বলেছেন।

ঘটনার সময় আশপাশে ভ্যানগাড়িতে কাপড় বিক্রি করছিলেন জুলহাস। তিনি বলেন, বিকট শব্দ শুনে ভয় পেয়ে যান। পরে চারদিকে ধোঁয়া দেখতে পান। এরপর গুলির শব্দ শোনেন এবং ওই কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানতে পারেন।

মামলার এজাহারে বলা হয়েছে, স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজির প্রধান কার্যালয় রাজধানীর পান্থপথের বক্স কালভার্ট রোডে। রামপুরার ওয়াপদা রোডের ১২৯ নম্বর বাড়ির নিচতলায় প্রতিষ্ঠানটির একটি শাখা কার্যালয় রয়েছে। প্রায় এক মাস আগে অজ্ঞাতপরিচয় কয়েকজন ওই কার্যালয়ে গিয়ে নিজেদের গুজা বাদশাহ ও মোল্লা জনি গ্রুপের সদস্য বলে পরিচয় দেয়। তারা প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার মো. মাজহারুল ইসলামের কাছে এককালীন ১০ লাখ টাকা এবং প্রতি মাসে এক লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি মাজহারুল ইসলাম ব্যবস্থাপক জাহিদুল হক পলাশকে জানান।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৫ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে চার অজ্ঞাতপরিচয় ব্যক্তি কার্যালয়ে এসে আগের চাঁদার দাবির প্রসঙ্গ তোলে। তাদের একজনের হাতে পিস্তল ছিল। পরে তারা কর্মীদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে সাজু আহমেদের (৩০) ডান পায়ে দুটি গুলি লাগে। হাবিবুর রহমানের (২৭) বাঁ হাতের কবজির নিচে গুলি লাগে।

গুলি চালানোর পর দুর্বৃত্তরা কর্মীদের হুমকি দিয়ে বলে, ‘এটা ওয়ার্নিং দিলাম, চাঁদার টাকা সমাধান না করলে এরপর জানে মেরে ফেলব।’ এরপর কার্যালয়ের মূল দরজা এবং ভবনের প্রধান ফটকের বাইরের সড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা। পরে সহকর্মীরা আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এজাহারে বাদী উল্লেখ করেন, ঘটনার সময় তিনি কার্যালয়ে ছিলেন না। খবর পেয়ে প্রথমে আহত কর্মীদের চিকিৎসার জন্য হাসপাতালে যান। পরে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সহকর্মীদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করেন।

পুলিশের একটি সূত্রের দাবি, এ ঘটনায় নিহত শীর্ষ সন্ত্রাসী পলাশ ওরফে কাইল্ল্যা পলাশের সহযোগী সুজন ওরফে টোকাই সুজন এবং পলাতক শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী মোল্লা জনি ও গুজা বাদশাহর সংশ্লিষ্টতা রয়েছে। তাদের নির্দেশে হাসিব, হাসনাইন, আলিফ ও সামিউল ঘটনাস্থলে গিয়ে গুলি চালায়। তাদের মধ্যে একজন কার্যালয়ের ভেতরে ঢুকে গুলি করে, অন্যরা বাইরে অবস্থান করছিল বলে সূত্রটির দাবি।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রতিষ্ঠানের মালিক হাতিরঝিল থানায় মামলা করেছেন। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হাতিরঝিল থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাটি তদন্ত করছে। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করা যাবে বলে আশা করছেন তিনি।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. সরকারের ব্যর্থতার কারণেই আ.লীগ সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে, অভিযোগ হাসনাতের সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. আরব নেতাদের প্রকাশ্যে বিরোধিতা, গোপনে সহায়তা চেয়েছিলেন নেতানিয়াহু সদ্য. শাপলা হত্যাকাণ্ডের দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. সরকারের ব্যর্থতার কারণেই আ.লীগ সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে, অভিযোগ হাসনাতের সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. আরব নেতাদের প্রকাশ্যে বিরোধিতা, গোপনে সহায়তা চেয়েছিলেন নেতানিয়াহু সদ্য. শাপলা হত্যাকাণ্ডের দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী