ইউক্রেন যুদ্ধ

ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ০১:৫৫:০৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তি আলোচনা বিলম্বিত করার পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির কৌশল নিয়েছে রাশিয়া। দেশটির প্রস্তাব, ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে পৃথকভাবে অনাক্রমণ চুক্তি করা। বিশ্লেষকদের আশঙ্কা, এ উদ্যোগ সফল হলে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে। এমনকি ভেঙে পড়তে পারে সামরিক জোটটি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। তবে যুদ্ধ বন্ধের বিষয়ে অগ্রগতির পরিবর্তে আলোচনায় দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে।

রাশিয়ার পক্ষ থেকে ইউরোপের দেশগুলোর সঙ্গে পৃথক অনাক্রমণ চুক্তির প্রস্তাবকে ইউরোপের ঐক্য দুর্বল করার কৌশল হিসেবে দেখা হচ্ছে। কারণ, ন্যাটোর মূল ভিত্তি সদস্য দেশগুলোর সম্মিলিত নিরাপত্তা। জোটের কোনো সদস্য আক্রান্ত হলে অন্য সদস্যরা তার পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে।

আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার এ প্রস্তাব বাস্তবায়িত হলে ইউরোপীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা নিয়ে ভিন্ন অবস্থান তৈরি হতে পারে। এতে মস্কোর বিরুদ্ধে ন্যাটোর ঐক্যবদ্ধ প্রতিরোধব্যবস্থা দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।

আবারও ইলন মাস্কের স্টারশিল্ডকে দায়ী করলেন জেলেনস্কি

ইলন মাস্কের স্টারশিল্ড সেবা ব্যবহার করতে পারছে না ইউক্রেন। এ বিষয়টিকে দেশটির জ্বালানি ও রেল অবকাঠামোয় রুশ হামলার অন্যতম কারণ হিসেবে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত রোববার তিনি এ মন্তব্য করেন।

জেলেনস্কির দাবি, ফ্রন্টলাইনে স্টারশিল্ডের ইন্টারনেটের গতিতে বিধিনিষেধ থাকায় এ ধরনের অনেক হামলা সম্ভব হচ্ছে। স্পেসএক্স ইচ্ছাকৃতভাবে এমনটি করছে এবং এ-সংক্রান্ত তথ্যও জানাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, বিষয়টি যতটা না কারিগরি, তার চেয়ে বেশি রাজনৈতিক। এ সুযোগে রাশিয়ার শাহেদ ড্রোন ইউক্রেনে ঢুকে পড়ছে। সেগুলো আর থামানো সম্ভব হচ্ছে না।

এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা নিয়ে ইউরোপের অবস্থান নির্ধারণে ইউক্রেনের মিত্রদের একটি বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জেলেনস্কি। মিত্রদের এ জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ নামে পরিচিত।

রাশিয়া-ইউক্রেন সীমান্তে পাল্টাপাল্টি হামলা অব্যাহত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সীমান্তপারের হামলা অব্যাহত রয়েছে। সোমবার কের্চ প্রণালির ওপর দিয়ে রাশিয়া ও ক্রিমিয়াকে যুক্ত করা সেতুতে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সেতুটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন রুশ-সমর্থিত ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

এর আগে রোববার ইউক্রেনের চর্নোমর্স্ক শহরে রাশিয়ার হামলায় ছয়জন আহত হন। এ হামলায় জ্বালানি অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রায় ৪১ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন।

জেলেনস্কি জানিয়েছেন, রাতভর ইউক্রেনের আটটি অঞ্চলে জ্বালানি ও রেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া।

রাশিয়ার সঙ্গে সব সীমান্ত পারাপার বন্ধ করছে এস্তোনিয়া

বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়া আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে তাদের সব সীমান্ত পারাপার কেন্দ্র বন্ধ করে দেবে। দেশটির একটি ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানে সন্দেহভাজন নাশকতামূলক হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সপ্তাহান্তে ওই হামলার ঘটনা ঘটে। এস্তোনিয়ার কর্তৃপক্ষের দাবি, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউয়ের নির্দেশে হামলাটি চালানো হয়েছে।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. সরকারের ব্যর্থতার কারণেই আ.লীগ সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে, অভিযোগ হাসনাতের সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. আরব নেতাদের প্রকাশ্যে বিরোধিতা, গোপনে সহায়তা চেয়েছিলেন নেতানিয়াহু সদ্য. শাপলা হত্যাকাণ্ডের দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. সরকারের ব্যর্থতার কারণেই আ.লীগ সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে, অভিযোগ হাসনাতের সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. আরব নেতাদের প্রকাশ্যে বিরোধিতা, গোপনে সহায়তা চেয়েছিলেন নেতানিয়াহু সদ্য. শাপলা হত্যাকাণ্ডের দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী