দুবাইফেরত যাত্রীর পায়ুপথে চারটি ডিম্বাকৃতির সোনা, অন্তর্বাসে পেস্ট

এ
এলেন বিশ্বাস (ঢাকা উত্তরা প্রতিনিধি)
১৫ নভেম্বর, ২০২৬ ১৯:২৯:০৬
ছবি: সদ্য সংবাদ

অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানের চেষ্টা করতে গিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন দুবাইফেরত এক যাত্রী। তার পায়ুপথ থেকে চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু এবং পরিহিত অন্তর্বাস থেকে পেস্ট আকারে আরও কিছু বস্তু উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দারা। সব মিলিয়ে উদ্ধারকৃত বস্তুর ওজন প্রায় এক কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

রোববার (১৫ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, হাসান মিয়া নামের ওই যাত্রী দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ভোর ৪টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছান। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নামার পর থেকেই তার ওপর নজর রাখছিলেন গোয়েন্দারা। পরে এক্স-রে পরীক্ষায় তার শরীরের ভেতরে সন্দেহজনক বস্তুর অস্তিত্ব ধরা পড়ে। এরপর তল্লাশি চালিয়ে পায়ুপথ থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। এ ছাড়া অন্তর্বাসের কাপড়ে লেপে রাখা অবস্থায় আরও প্রায় ১০০ গ্রাম পেস্টজাতীয় স্বর্ণসদৃশ বস্তু পাওয়া যায়।

তবে উদ্ধার হওয়া বস্তুগুলোর সবটুকু প্রকৃত স্বর্ণ কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিশোধন ও পরীক্ষার পর এগুলোর প্রকৃত স্বর্ণের পরিমাণ এবং বিশুদ্ধতা জানা যাবে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার সঙ্গে আন্তর্জাতিক চোরাচালান চক্রের সংশ্লিষ্টতা থাকতে পারে। শুধু বহনকারী নয়, এই চক্রের নেপথ্যে থাকা ব্যক্তিদেরও শনাক্ত করতে অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান চালানো হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি সদ্য. এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, অগ্নিসংযোগে পুড়েছে নথি-টাকা সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি সদ্য. এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, অগ্নিসংযোগে পুড়েছে নথি-টাকা সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে