ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬ ১৭:২৬:৪৪
ছবি: সংগৃহীত

দেশের তিন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে মোট ৩৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

রোববার (১৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে। এ ছাড়া গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ৭ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।

গাজীপুরে চন্দ্রা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, পল্লী বিদ্যুৎ, তেলিরচালা, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। অন্যদিকে নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় রয়েছে তাদের অবস্থান।

বিজিবি জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ করছেন সদস্যরা। পরিস্থিতি বিবেচনায় যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে তাদের সতর্ক রাখা হয়েছে।

এদিকে শুধু মাঠপর্যায়ের নিরাপত্তাই নয়, সদর দপ্তর থেকেও পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। এ জন্য গঠন করা হয়েছে প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা। ড্রোন, সদস্যদের শরীরে সংযুক্ত বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইস থেকে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।

​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি সদ্য. এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, অগ্নিসংযোগে পুড়েছে নথি-টাকা সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি সদ্য. এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, অগ্নিসংযোগে পুড়েছে নথি-টাকা সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে