সরকারি অর্থায়নে মালয়েশিয়া যাচ্ছেন ১ হাজার জুলাই যোদ্ধা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬ ১৯:০৫:৫০
ছবি: ভিডিও থেকে নেওয়া

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। চলতি নভেম্বরের শেষ সপ্তাহে ১০ হাজার কর্মী দেশটিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এ তালিকায় রয়েছেন এক হাজার জুলাই যোদ্ধা, যাদের বিদেশযাত্রার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী জানান, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা সোমবার (১৬ নভেম্বর) প্রকাশ করা হবে। দেশটিতে যেতে আগ্রহীদের জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা।

এদিকে সংসদে বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা, হয়রানি ও আর্থিক সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। এক সংসদ সদস্য প্রবাসীদের বিমানবন্দরে লাগেজ কাটা, দালালদের প্রতারণা, নির্যাতন এবং পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ আদায়ের মতো নানা সমস্যার কথা তুলে ধরেন।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৩৪ হাজার কোটি টাকা। দেশের অর্থনীতিতে এত বড় অবদান রাখার পরও বিদেশে বাংলাদেশি কর্মীদের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশি কর্মীদের সেবা দিতে বিভিন্ন দেশের বাংলাদেশি মিশনে বিশেষ ডেস্ক চালু রয়েছে। এসব ডেস্কে কোনো কর্মীর সমস্যার তথ্য পৌঁছালে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ইমেইলের মাধ্যমেও প্রবাসীরা তাদের অভিযোগ জানাতে পারেন।

মন্ত্রী আরও বলেন, বিদেশে কর্মরত কোনো বাংলাদেশি বিপদে পড়লে শুধু তার সঙ্গেই নয়, প্রয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থা ও প্রয়োজনীয় সহায়তার তথ্য পরিবারকে জানানো হয়।

বিদেশে অসুস্থ বাংলাদেশি কর্মীদের চিকিৎসা সহায়তার বিষয়েও সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের খোঁজখবর নেওয়া, চিকিৎসা ও ব্যয়ের বিষয়ে সহযোগিতা এবং তাদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে বলে জানান মন্ত্রী।

প্রবাসীদের যেকোনো সমস্যার তথ্য পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও সংসদকে আশ্বস্ত করেন তিনি।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি সদ্য. এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, অগ্নিসংযোগে পুড়েছে নথি-টাকা সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি সদ্য. এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, অগ্নিসংযোগে পুড়েছে নথি-টাকা সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে